চট্টগ্রাম   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বান্দরবানে যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ  আটক ১

বান্দরবান প্রতিনিধি :    |    ০৮:৪০ পিএম, ২০২১-০৮-০৩

বান্দরবানে যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ  আটক ১

বান্দরবানে সেনাবাহিনী ও পুলিশের য্থৌ অভিযানে দেশীয় অস্ত্রসহ ১ ব্যাক্তিকে আটক করা হয়েছে। সোমবার (২ আগষ্ট) রাতে বান্দরবান সদর উপজেলাধীন ডুলুপাড়ার কেমবা পাড়া হতে আটক করা হয় তাকে। আটকক্তৃ ব্যাক্তি হলেন  সুমন চাকমা(২৬) সেনাবাহিনী  সুত্রে জানা যায় , গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে জেএসএস (মূল) দলের চাঁদা কালেক্টর সুমন চাকমা(২৬)  কে সদর উপজেলাধীন ডুলুপাড়া হতে আটক করা হয়। পরবর্তীতে পুলিশ এবং সেনাবাহিনীর জিঙ্গাসাবাদে তার দেয়া তথ্য মতে রাতে বান্দরবান সেনা রিজিয়নের সেনা জোন হতে  একটি বিশেষ টহল দল ও সদর থানা পুলিশ যৌথভাবে  ডুলুপাড়া এলাকার কেমবা পাড়ার নিকটে একটি পরিত্যাক্ত বাড়িতে অভিযান পরিচালনা করে। এতে এক?টি দেশীয় বন্দুক, চাঁদা সংগ্রহের রশিদ বই, ১ টি মোবাইল সেট, ২টি মানিব্যাগ, চাঁদা আদায়ের  নগদ ১০ হাজার টাকা ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আটককৃত সুমন চাকমা (২৬) জেএসএস (মূল) এর সশস্ত্র সন্ত্রাসী ও চাঁদা সংগ্রহকারী ব?লে তথ্য পাওয়াযায়। অভিযান শেষে তাকে বান্দরবান সদর থানা হেফাজতে প্রদান করা হয়। বান্দরবান সেনা রিজিয়ন হতে জানানো হয়, পাবর্ত্য চট্টগ্রামের অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ ও আঞ্চলিক সশস্ত্র সংগঠন গুলোর বিরুদ্ধে এটি একটি সফল অভিযান। পাবর্ত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে। বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী  সত্যতা নিশ্চিত করে জানান আটকক্তৃ ব্যাক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার পরিচয় বিমল কান্তি ত্রিপুরা সুমন(২৭), পিতা মৃত মনিন্দ্র লাল ত্রিপুরা ,নীলাধন ত্রিপুরা কারবারী পাড়া,লুগাং উপি,পানছড়ি, খাগড়াছড়ির বাসিন্দা বলে জানা যায় এবং   অবৈধ ভাবে আগ্নেয়াস্ত্র নিজ হেফাজতে রাখার দায়ে  আইনানুক ব্যাবস্থা গ্রহন করে মহামান্য আদালতে প্রেরণ করা হবে।

রিটেলেড নিউজ

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত


 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত


 মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত


“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত


রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার

রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর